চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ১২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

chapai nobab gonjoচাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের ঝাউবোনা গ্রামে সোমবার রাত সাড়ে ৯টায় নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের রাবার বুলেটে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।

এসময় স্থানীয় জনতার ইট-পাটকেলে ৩ পুলিশ সদস্য আহত হন। একটি পিকআপও ভাঙচুর করা হয়।
গুলিবিদ্ধরা হলেন- ঝাইবোনা গ্রামের মুসলিমের ছেলে রবু (৪০), মাহালোর ছেলে সাইফুদ্দীন (৫৫), গাজির ছেলে হানিফ (৩০), ইনতাজের ছেলে আনোয়ার (৩২)।

ভোলাহাট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ঝাউবোনা গ্রামের শ্রী বিজন একই গ্রামের এক মুসলিম মেয়ের বাড়িতে ঢুকলে শ্লীলতাহানীর অভিযোগ আনে স্থানীয়রা।এ ব্যাপারে সোমবার স্থানীয় জনতা বিজনকে ঘিরে ফেললে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে । অবস্থা বেগতিক দেখে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে এসময় চারজন গুলিবিদ্ধ হয়। স্থানীয় জনতার ইট-পাটকেলে ভোলাহাট থানার এসআই শিশির চক্রবর্তী, কনস্টেবল ইনতেখাত ও মঈনুদ্দীন আহত হন।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G