চুরি করা নবজাতকসহ মহিলা আটক

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ৫:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৪ অপরাহ্ণ

sisuরাজধানীর পুরানা পল্টন মোড়ে চুরি করা এক নবজাতকসহ গুলজান ওরফে গোলো (৫৫) নামে এক মহিলাকে আটক করে পুলিশে দিয়েছেন বাসযাত্রীরা।

গুলজানকে সন্দেহজনক মনে হওয়ায় সোমবার দুপুর ২টার দিকে বাসযাত্রীরা তাকে আটক করে পল্টন থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পরে নবজাতকটিকে চিকিৎসার জন্য বিকেলে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আটক গুলজান সাংবাদিকদের জানান, নবজাতকটির বয়স মাত্র দুই দিন। জন্ম নেয়ার পরপরই যাত্রাবাড়ীর ধলপুরের ‘আক্তারের বউ’য়ের কাছ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে তিনি শিশুটিকে কিনে নিয়ে আসেন। তবে নবজাতকের বাবা-মায়ের প্রকৃত পরিচয় জানাতে পারেননি তিনি।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, উদ্ধার হওয়া নবজাতকের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আটক নারী ওই নবজাতকটি বিক্রির জন্য কোথায় নিয়ে যাচ্ছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে জড়িত এই চক্রের অপর সদস্যদেরও আটক করা হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G