চুরি হয়ে যাওয়া ল্যাপটপ বাঁচাবেন যেভাবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৯:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

laptopল্যাপটপ চুরি নতুন কোন ঘটনা নয়। প্রায়ই ল্যাপটপ চুরি হবার কথা শোনা যায়। ল্যাপটপে চুরির সাথে সাথে আপনার গুরূত্বপূর্ণ তথ্যও চুরি হয়ে যাচ্ছে। এ থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের কিছু উপায় অবলম্বন করা উচিৎ।

চলুন তাহলে জেনে নিই কিছু ধাপ সম্পর্কে যা আপনার ল্যাপটপে থাকা গুরুত্বপূর্ণ তথ্য ও হার্ডওয়্যারকে রক্ষা করতে পারে।
১. কম্পিউটার এর অবস্থান ট্রাক করুন:
এমন একটি ডিভাইস ব্যাবহার করুন যাতে ট্রাক করার প্রোগ্রাম রয়েছে। ‘প্রে’ এমন একটি ফ্রী প্রোগ্রাম যা আপনার কম্পিউটারকে ট্রাক করতে সাহায্য করবে। এছাড়া ওয়েবক্যাম এর মাধ্যমে চোরের ছবি তুলে আপনার ইমেইল আইডি তে পাঠাবে।

২. সন্দেহভাজন কার্যকলাপ লক্ষ্য রাখুন:
আপনার ল্যাপটপ এ কে কখন কি কাজটি করছে তার সবকিছুই আপনি জানতে পারবেন যদি ‘ল্যাপটপ কোপ’ নামের সফটওয়্যারটি ব্যাবহার করেন। সফটওয়্যার টি সকল কাজের স্ক্রীনসট নিয়ে আপনার মেইল এ পাঠাবে। এতে পুলিশের সুবিধা হবে চোরকে ধরতে।

৩. সিরিয়াল ও মডেল নাম্বার মনে রাখুন:
অবশ্যই মডেল ও সিরিয়াল নাম্বারটি মনে রাখতে হবে। কারন, এর মাধ্যমেই পুলিশ আপনার ল্যাপটপ সনাক্ত করবে। তাই, এগুলো ভালভাবে লিখে রাখুন এগুলো। আর কাগজপাতি অবশ্যই যত্নের সাথে তুলে রাখবেন।

৪. পাসওয়ার্ড বদলে ফেলুন সন্দেহ হলেই:
আপনি যদি অনলাইনে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনার ব্যাক্তিগত তথ্য প্রদান করে থাকেন এবং আপনার যদি মনে হয় কিছু তথ্য চুরি হয়েছে তাহলে সাথে সাথে পাসওয়ার্ড বদলে ফেলুন। পাসওয়ার্ড যেন অবশ্যই শক্তিশালী হয়। কিছুদিন পরপর পাসওয়ার্ড বদলান ভালো।

৫. আপনার ইনবক্স থেকে পাসওয়ার্ড মুছে ফেলুন:
আপনার ইমেইল থেকে খুব সহজেই পাসওয়ার্ড হ্যাক করতে পারবে যে কেউ। যদি আপনি মেসেজগুলো ডিলিট না করেন। তাই, আপনার ব্যাক্তিগত সকল তথ্যসম্বলিত মেইলগুলো অবশ্যই ডিলিট করে দিবেন।

৬. ল্যাপটপ এর সকল তথ্য আলাদাভাবে সংরক্ষন করুন:
ল্যাপটপ হারান গেলে তার সাথে প্রয়োজনীয় সকল তথ্য ও হারিয়ে যায়। তাই আগে থেকেই তা অন্য কোথাও সংরক্ষন করে রাখুন। সিডিতে, পেনড্রাইভে সংরক্ষন করুন। এছাড়া ড্রপবক্স এও রাখতে পারেন।

আপনি যদি একটু সচেতন হোন আর আগে থেকে কিছু পদক্ষেপ গ্রহন করেন তাহলে চুরি হওয়া ল্যাপটপ পেতে আপনার কোন সমস্যা হবে না।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G