চুয়েটে ডীনগণের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৬ সময়ঃ ১:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ণ

চুয়েট প্রতিনিধি

fghfghrtyচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর সাবেক ও নতুন দায়িত্বপ্রাপ্ত ডীনগণের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মাননীয় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাবেক ডীনগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া নতুন দায়িত্বপ্রাপ্ত ডীনগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম এসব সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

সম্মাননা প্রাপ্ত সাবেক ডীনগণ হলেন পুরকৌশল অনুষদের অধ্যাপক ড. স্বপন কুমার পালিত, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধ্যাপক ড. মো: হযরত আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, যন্ত্রকৌশল অনুষদের অধ্যাপক ড. বদিউস সালাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহম্মদ ইব্রাহিম খান।

শুভেচ্ছা স্মারক প্রাপ্ত নতুন ডীনগণ হলেন পুরকৌশল অনুষদের অধ্যাপক ড. মো: হযরত আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. আশুতোষ সাহা, যন্ত্রকৌশল অনুষদের অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়াঁ, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মোস্তফা কামাল।

এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, চুয়েট শিক্ষা-গবেষণায় সাম্প্রতিক সময়ে বেশ সফলতা দেখাচ্ছে। এই সফলতার পেছনে সম্মানিত ডীনগণের নিরলস কর্মপ্রয়াস বিশেষভাবে ভূমিকা রাখছে। ডীনগণের সার্বিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G