ছাত্রদল নেতা জনির সন্তানকে উপহার পাঠিয়েছে খালেদা জিয়া

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ৫:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Khaleda-giftক্রসফায়ারে নিহত ছাত্রদল নেতা জনির শিশু বাচ্চার জন্য উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় উপহার পেয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি পরিবারের সদস্যরা। আবেগাপ্লুত কন্ঠে তারা খালেদা জিয়ার প্রতি কতৃজ্ঞতা জানিয়েছেন। একইসাথে বিচার দাবি করেন জনি হত্যার।

সোমবার রাতে নুরুজ্জামান জনির খিলগাঁওয়ের বাসায় খালেদা জিয়ার উপহার সামগ্রী পৌঁছে দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। উপহারের মধ্যে ছিল শিশু বাচ্চার ঘুমের জন্য বিশেষ খাট, দোলনা, ক্লথ, ড্রেসসহ প্রয়োজনীয় প্রায় সব কিছু।

খালেদা জিয়ার উপহার পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন শোকার্ত পরিবারের সদস্যরা।
এসময়, জনির বাবা ইয়াকুব আলী কেঁদে কেঁদে বলেন, ম্যাডামের উপহার পেয়ে কত যে খুশি হয়েছি, তা বলে বুঝাতে পারবো না। আমার মেয়ে কিছু দিন আগে চোখের পানি মুছতে মুছতে বলতেছিল, জনি বেঁচে থাকলে বাবুর জন্য কত কিছু যে কিনে নিয়ে আসতো। ম্যাডাম আমাদের ভোলেননি। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

ইয়াকুব আলী সন্তানকে হারিয়ে এখনো পাগলপ্রায়। তিনি বলেন, কেন আমার নিরপরাধ ছেলেকে মারা হলো। তার তো কোন অপরাধ ছিল না। আমি এর বিচার চাই। আল্লাহ যেন এর বিচার করে।

জনির স্ত্রী ফাতেমাতুজ্জহরা তুলি শিশু বাচ্চা নাজিবুজ্জামান নহরকে কোলে নিয়ে বাবার মূর্ছা যান। কোন কথাই বলতে পারছিলেন না তিনি।

আবদাল আহমেদ পরিবারের সদস্যদের এসময় বলেন, আপনারা ধৈর্য্য ধারণ করুন। ম্যাডাম বলেছেন, আপনাদের এই ত্যাগ বৃথা যাবে না।

উল্লেখ্য, ছাত্রদল নেতা জনি গত ২০ ফেব্রুয়ারি কথিত বন্দুকযুদ্ধে নিহত জনি। নিহত হওয়ার মাস খানেক পর জন্ম হয় নহরের।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G