ছাত্রলীগের মধ্যে ছাত্রদলের ‘সন্ত্রাসীরা’!

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ১২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

joyছাত্রলীগের মধ্যে ছাত্রদলের সন্ত্রাসীরা ঢুকে বিভিন্নরকম অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের এক সভায় এ মন্তব্য করেন তিনি।

জয় বলেন, ‘ছাত্রদলের সন্ত্রাসীরা ছাত্রলীগের ইমেজ তথা সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র চালাচ্ছে। তারা সরকারকে বেকায়দায় ফেলতে ছাত্রলীগ সেজে নানা অপকর্ম করছে।

এসময় বাংলাদেশের উন্নয়ণের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আন্তর্জাতিক মহল ও দেশে নিজ নিজ এলাকায় সবাইকে সজাগ রাখতে প্রবাসের নেতাদের কাজ করার আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা নিতেই মূলত সংগঠনের নেতাদের সঙ্গে এই সভা ডাকেন জয়। তার আহবানেই মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ভার্জিনিয়ার একটি রেস্তোরাঁয় জড়ো হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G