জনগণ সরকার পতনের ক্ষণ গণনা করছে: বিএনপি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

shala_uddin_33146বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর বন্দুকের নল ও দলকানা কতিপয় প্রচার মাধ্যমনির্ভর সরকার এখন পতনের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, জনগণ এখন সরকার পতনের ক্ষণ গণনা শুরু করেছে। পুলিশ বাহিনীকে ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্যে পরিণত করে সরকার নিজেকে আপাত নিরাপদ মনে করলেও যেকোনো মুহূর্তে বন্দুকের নল ঘুরে যেতে পারে।

রাষ্ট্রশক্তির চূড়ান্ত নৈরাজ্যের বিপরীতে জাগ্রত গণশক্তির বিজয় আসন্ন।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ এ কথা বলেন।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G