জর্ডানি পাইলট ও জাপানি সাংবাদিককে হত্যার হুমকি আইএসের

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ৩:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৭ অপরাহ্ণ

প্রতিক্ষন.ডট কম

isiসূর্য ডোবার আগেই আটক নারী সদস্যকে মুক্তি না দিলে ‘দ্রুতই’ পাইলট মায়াজ আল-কাসাসবেকে হত্যা করা হবে বলে জর্ডানকে হুমকি দিয়েছে আইএস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সূর্য ডোবার আগেই (মসুলের সময় অনুযায়ী) ওই নারী সদস্যের মুক্তির দাবি জানিয়েছিল আইএস। আইএসের সঙ্গে সম্পৃক্ত এক টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত অডিও বার্তার মাধ্যমে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে অডিও বার্তায় যে ভয়েসটি শোনানো হয়েছে তা আইএসের হাতে আটক জাপানি সাংবাদিক কেনজি গোতের বলে ধারণা করা হচ্ছে। তবে এর বিনিময়ে আল-কাসাসবেকে নাকি কেনজি গোতোকে মুক্তি দেওয়া হবে কিনা সে বিষয়ে অডিও বার্তায় স্পষ্ট করে কিছু বলা হয়নি। এ ধরনের বার্তায় আমরা ভীত নই, অডিও বার্তাটি পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে।

প্রতিক্ষণ/এডি/রুবেল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G