জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে সেশনজটমুক্ত হবে

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৪:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

national_জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৮ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজটমুক্ত করার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে ‘ক্র্যাশ প্রোগ্রামের’ আওতায় ২০১৮ সালের জুন পর্যন্ত সব পরীক্ষা নেওয়া ও ফলাফল প্রকাশের সময়ও ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ। উপাচার্য বলেন, এ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রায় প্রতিদিন সকালে পাঠদান ও বিকালে পরীক্ষা নিতে হবে। এমনকি শুক্রবারেও একবেলা পরীক্ষা নিতে হবে। এ জন্য শিক্ষকদের আগামী দুই বছর পাওনা ছুটি ভোগ ও অন্যান্য কাজ থেকে বিরত থেকে এ ক্ষেত্রে মনোযোগ দিতে হবে।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট বর্তমানে গুরুতর অবস্থায় পৌঁছেছে। এ তথ্য বাস্তবচিত্র বা তথ্যভিত্তিক নয়, ধারণাগত।

সংবাদ সম্মেলনে ক্র্যাশ প্রোগ্রামের বিভিন্ন তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য মোনাজ আহমেদ নূর। তিনি জানান, বর্তমানে সর্বোচ্চ এক বছর আট মাস পর্যন্ত সেশনজট আছে। তবে ২০১৮ সালের জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ সেশনজটমুক্ত হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য আসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ নোমান উর রশীদ প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/লোপা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G