জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৬ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩১ অপরাহ্ণ

তহিদুল ইসলাম (জাবি প্রতিনিধি)

juজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জনজীবন ভাষা এবং সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জহির রায়হান মিলনায়তনের  সেমিনার কক্ষে জাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন সম্মেলনের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে আবুল হোসেন বলেন, ‘এ রকম সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে পারস্পারিক সম্পর্ক বৃদ্ধি পাবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গণবিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী এ সম্মেলনে অন্তর্ভুক্ত আছে- সকাল সোয়া ১১টায় শিক্ষা ও মাতৃভাষা বিষয়ক সেমিনার, দুপুরে জেন্ডার ইস্যু ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সেমিনার এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মনসুর মুসা প্রমুখ।

এর আগে সোমবার গণবিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। আগামীকাল শেষদিনে গণবিশ্ববিদ্যালয়ের পি এইচ এ অডিটরিয়ামে এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G