জাবিতে পাখি মেলা ৫ ফেব্রুয়ারি
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘পাখি মেলা ২০১৬’ আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’ স্লোগানে পাখি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে মহুয়া তলায় দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।
প্রাণিবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক ও মেলার আহ্বায়ক ড. মো. কামরুল হাসান এ তথ্য জানান।
এবারের মেলায় থাকছে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, শিশু কিশোরদের পাখির ছবি আঁকা প্রতিযোগিতা ও টেলিস্কোপে পাখি পর্যবেক্ষণ, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা(অডিও-ভিডিও এর মাধ্যমে), স্টল সাজানো প্রতিযোগিতা, পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী, পাখি বিষয়ক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
জাবির উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম পাখি মেলার উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলার আয়োজন করে আসছে জাবির প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াল্ড লাইফ রেসকিউ সেন্টার। এবার জাবিতে ১৪তম পাখি মেলা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিক্ষণ/ এডি/ এল জেড
























