জাবিতে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৬ সময়ঃ ৭:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২০ অপরাহ্ণ

মোঃ তহিদুল ইসলাম (জাবি প্রতিনিধি)

jabiজাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার এ ঘটনার বিচার চেয়ে ঐ ছাত্রী জাবি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন।

জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী আশিক আহমেদ সিজার ইংরেজী বিভাগের ৪০ তম ব্যাচের ছাত্র।

লিখিত অভিযোগপত্রে ঐ ছাত্রী জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের (৪০ তম ব্যাচের) মাস্টার্স এ অধ্যয়নরত আশিক আহমেদ সিজার আমাকে নানা সময়ে ফোন এবং ফেইসবুকে বিরক্ত করে আসছিল।’

ছাত্রীটি এই সমস্যার সমাধান করার জন্য তাকে হলের সামনে ডাকলে সেখানেও তার সাথে খারাপ আচরণ করা হয়। তখন আশাপাশের চাত্র-ছাত্রীরা এগিয়ে আসলে অভিযুক্ত ছাত্রটি পালিয়ে যায়।

এছাড়া লিখিত অভিযোগে ওই ছাত্রী ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও নিজের নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত আশিক আহমেদ সিজার বলেন, ‘আমাকে ফাঁদে ফেলানোর জন্য এসব করা হয়েছে। এসব সম্পূর্ণ   মিথ্যা বানোয়াট।’

জাবি প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘অভিযোগ পেয়েছি। যৌন নিপীড়ন করে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

 

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G