জাবি’র বাসে আগুন

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ১০:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৪ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

IMG_20150322_064552জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আনসাররা জানান, তারা পরিবহন চত্বর থেকে অল্প দূরে লন্ডন ব্রিজের ওপর দাঁড় করিয়ে রাখা বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান। পরে তারা দৌড়ে গিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, আমি ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত করতে একটি মামলা দায়ের করা হবে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসার জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, পরিবহন চত্বরে বাড়তি নিরাপত্তার জন্য ৪ জন আনসার কর্তব্যরত ছিল। বাসে কেউ আগুন দিয়েছে নাকি ভেতর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এ ব্যাপারে আমরা নিশ্চিত নই।তবে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G