জাবি আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৬ সময়ঃ ৪:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৭ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি

sddsgজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় খেলার মাঠে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে।

রবিবার সকালে এ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়।

প্রধান অতিথি প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এ প্রতিযোগিতা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান। উদ্বোধনী খেলায় ফার্মেসী বিভাগ ৭ ইউকেটে সরকার ও রাজনীতি বিভাগকে পরাজিত করে।

টসে জিতে ফার্মেসী বিভাগ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সরকার ও রাজনীতি বিভাগ ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয়। জবাবে ফার্মেসী বিভাগ ১১.৫ ওভারে ৩ ইউকেটে ১০৭ রান করে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G