জাবি ভিসির বাসভবেন ককটেল নিক্ষেপ

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ১২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

downloadজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন সেতুর নেতৃত্বে অসিম আহম্মেদ অনিক নামে এক ছাত্রকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। তিনি দর্শন বিভাগের ৪০ তম ব্যাচের ছাত্র ও শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল উপাচার্যের বাসভবন সংলগ্ন স্থান থেকে আরেকটি ককটেল উদ্ধার করে। পরে রাত ১০টার দিকে আটক ছাত্রদল নেতা অনিককে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহ।
প্রতিক্ষণ/এডি/জিন্নাত

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G