জামিন পেলেন না রিজভী

প্রকাশঃ জুন ১১, ২০১৫ সময়ঃ ১২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rizviপৃথক তিনটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।

বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে এই মামলা তিনটি গত ২৮ মে ও ১ জুন ঢাকার সিএমএম আদালতে জামিন আবেদন করা হলে তা নাকচ করা হয়।

চলতি বছরের জানুয়ারি মাসে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল অবরোধের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দানের অভিযোগে, পল্টন, খিলগাঁও ও মতিঝিল থানায় বিস্ফোরক আইনে পৃথক এই তিনটি মামলা দায়ের করা হয়।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর


আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G