জয়ার ‘পারলে ঠেকা’

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৩:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫০ অপরাহ্ণ

বিনোদন রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

52492c459b9d0-joyaআস্তে আস্তে বড় পর্দায়ই নিয়মিত হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নতুন নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। সম্প্রতি তিনি কাজ শুরু করেছেন মারুফ হাসান পরিচালিত ‘পারলে ঠেকা’ সিনেমায়।

উত্তরার কুলারঘাটে বর্তমানে ছবিটির শ্যুটিং চলছে। সেখানে তাকে দেখা যাবে হাটু পর্যন্ত শাড়ী, পায়ে কেড্স, ডাম্বেল নিয়ে শারীরীক কসরৎ, হাতে ছুরি কিংবা পিস্তল, মাথাময় চুলের বিনুনী অর্থাৎ এই রূপ দেখা যাবে এই তারকাকে। ভিন্নধর্মী গানের সঙ্গে পারফর্মেন্সের ততোধিক নতুনত্বের ছোয়া নিয়ে পারলে ঠেকা!

এর আগে জয়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’, নূরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’, তানিম নূরের ‘ফিরে এসো বেহুলা’, নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’, রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’, সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ এবং কলকাতার ‘আবর্ত’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘পারলে ঠেকা’ সিনেমায় জয়া একজন সঙ্গীতশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন।

নতুন ছবি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘চিত্রনাট্য পছন্দ হওয়ায় এতে কাজ করছি। পরিচালকও বেশ যত্ন নিয়ে এগোচ্ছেন। আশা করছি কাজটি ভালো হবে।’

ছবির পরিচালক মারুফ হাসান বলেন, ‘জয়া আহসান এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ও মেধাবী একজন অভিনেত্রী। তাকে আমার ছবিতে পেয়ে খুব ভালো লাগছে। মানুষের জীবনের নানা ঘটনার সম্মিলন পাওয়া যাবে এর গল্পে। ছবিটি দেখলেই বোঝা যাবে কেন ‘পারলে ঠেকা’ নামটি রেখেছি।’

প্রতিক্ষণ/এডি/আকিদ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G