ডিজিটাল বাংলাদেশ ওয়েব সাইট বন্ধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১০:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ পূর্বাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

digital-bdগত কয়েক বছর ধরে অকার্যকর থাকার পর অবশেষে বন্ধ করে দেয়া হলো ডিজিটাল বাংলাদেশ (www.digitalbangladesh.gov.bd) ওয়েবসাইটটি। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের বিভিন্ন তথ্য তুলে ধরার উদ্দেশ্যে ২০১০ সালে এই সাইট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।

ওয়েবসাইটটির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। ইউএনডিপির অর্থায়নে চালু করা হয়েছিলো ওয়েবসাইটটি। সাইটের বেহাল অবস্থা নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এ ব্যাপারে এটুআইয়ের যোগাযোগ কর্মকর্তা হাসান বেনাউল ইসলাম বলেন, www.digitalbangladesh.gov.bd ঠিকানাটি ভুল আর তাই তা বন্ধ করে দেয়া হয়েছে। বিভ্রান্তি এড়াতে বর্তমানে সরকারের তথ্যপ্রযুক্তিভিত্তিক সব সেবা ও কর্মকাণ্ডের তথ্য জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইট www.bangladesh.gov.bd-এ গেলেই পাওয়া যাবে।

প্রতিক্ষণ/এডি/জয়

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G