ঢাকায় পৌছেছে কোকোর মরদেহ

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১১:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০২ অপরাহ্ণ

kokoঢাকায় পৌছেছে আরাফাত রহমান কোকোর মরদেহ। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তার মরদেহবাহী মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।

মরদেহ বুঝে নিতে বিমানবন্দরে আসেন খালেদা জিয়া মনোনিত বিএনপির ‍পাঁচ নেতা। এরা হলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লা আল নোমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে রওয়ানা হয়ে তারা পর্যায়ক্রমে বিমানবন্দরের পৌছেন। কোকোর মরদেহ বহনের জন্য একটি অ্যাম্বুলেন্সও বিমানবন্দরে আসে যথাসময়ে।

এয়ারপোর্টে আরও উপস্থিত হন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক এমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক ফললুল হক মিলন ও চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছির উদ্দীন।

কোকোর মরদেহ আসা উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা যেমন বাড়ানো হয়, তেমনি সীমিত করা হয় যান চলাচল।

বিএনপির কিছু উৎসাহী নেতাকর্মীও জড়ো হন বিমানবন্দরে।

গত শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G