ঢাবির কলাভবনে ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৪:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dhabiবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটেছে।

এ ছাড়া অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেকটি ককটেল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে কলা ভবনের ভেতরে ইতিহাস এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাঝামাঝি এলাকায় ফাঁকা জায়গায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়।

পরে সেখানে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ককটেলটি নিষ্ক্রিয় করেছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত ১৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের দিন কলা ভবনের একটি টয়লেট থেকে চারটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/আনিস

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G