তনু হত্যার শাস্তির দাবিতে জাবিতে বিক্ষোভ

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৬ সময়ঃ ২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৪ অপরাহ্ণ

তহিদুল ইসলাম

tonuকুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগী জাহান তনু’র হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্বিবিদ্যালয় সাংস্কৃতিক জোটের ব্যানারে বিক্ষোভ মিছিল করে তারা।

মিছিলটি সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কলা ও মানবিকী অনুষদের সামনে এসে শেষ হয়। মিছিলটিতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।মিছিল শেষে মুরাদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা তনু হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার না করতে পারায় সরকারের সমালোচনা করেন।

এসময় তনু’র হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়ে সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বলেন, “কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য থেকে যদি তাকে হত্যা করা হয়ে থাকে। তাহলে রাষ্ট্রের নিরাপত্তা কোথায়”?

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তনুর সাবেক সহপাঠি সাহাদাৎ নোমান, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আাবিদ সরকার সোহাগ, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান সান, শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সুষ্মিতা মরিয়ম, চিরকুটের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম মুনাওয়ার, জাবি থিয়েটারের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম তঞ্চল্যা পিয়াল।

উল্লেখ্য, গত ২০ মার্চ ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের পাশের জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তনু ভিক্টোরিয়া কলেজ থিয়েটারে নাট্যকর্মী ছিলেন।

প্রতিক্ষণ/এডি/কেএইচ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G