তাবিথ আওয়ালকে বিএনপির সমর্থন

প্রকাশঃ এপ্রিল ৯, ২০১৫ সময়ঃ ১০:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

50243_mintu-tabith_246200আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়ালকে সমর্থন করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।

বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শতদলের আহবায়ক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।

এর আগে বিএনপির পক্ষে লড়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন আব্দুল আওয়াল মিন্টু। কিন্তু তার সমর্থনকারী আব্দুর রাজ্জাক উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করে।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মিন্টু। হাইকোর্ট তার আবেদন খারিজ করলে তিনি সুপ্রীম কোর্টের দ্বারস্থ হন।

কিন্তু বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের বিষয়ে কোন আদেশ দেয়নি। ফলে নির্বাচনে লড়ার জন্য মিন্টুর আর কোনো সুযোগ থাকেনি। এমন পরিস্থিতিতে মিন্টুরই বড় ছেলে তাবিথ আওয়ালকে সমর্থন করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।

প্রতিক্ষণ/এডি/তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G