তালেবান নয় আইএসই সন্ত্রাসী গোষ্ঠী

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ২:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৫ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

is (1)আফগানিস্তানের তালেবানকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে না যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার বার্তা সংস্থা পিটিআই জানায়, গত বুধবার সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি এরিক শুলজ।

হোয়াইট হাউসের এই কর্মকর্তা বলেন, ‘তালেবানরা সশস্ত্র বিদ্রোহী। আর আইএস (ইসলামিক স্টেট) একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাই আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে ছাড় দিতে পারি না।’
এই মন্তব্যের পর শুলজের কাছে এক সাংবাদিক জানতে চান, তালেবান সন্ত্রাসী গোষ্ঠী কি না।
জবাবে হোয়াইট হাউসের এই ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, ‘আমি তালেবানদের সন্ত্রাসী গোষ্ঠী মনে করি না। তারা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।’তবে আফগান তালেবানের দুই মিত্র তেহরিক-ই-তালেবান পাকিস্তান ও হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

প্রতিক্ষণ/এডি/ রোদেলা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G