তিন কন্যা হত্যাকারী পিতা আটক

প্রকাশঃ মে ১৮, ২০১৫ সময়ঃ ৫:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

arrestকক্সবাজারের চকরিয়াতে ৩ শিশু কন্যাকে জবাই করে হত্যাকারী পিতা আব্দুল গনিকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে চট্টগ্রাম শহরের বাইজিদ বোস্তামী এলাকার প্রধান সড়ক থেকে চকরিয়া থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে আব্দুল গনি জানিয়েছে নিজের স্ত্রী তার মামাত ভাই এর সাথে পরকীয়ায় লিপ্ত থাকার জের ধরে রাগে ও ক্ষোভে সে এ ঘটনা ঘটিয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মে চকরিয়ার চৌধুরীপাড়া গ্রামের দিনমজুর আব্দুল গনি পারিবারিক কলহের জের ধরে ভোর রাতে তার ঘুমন্ত তিন শিশু কন্যা  আয়েশা ছিদ্দিকা (১০), জান্নাত শিউলি (৮) এবং দেড় বছরের তাহুরা জান্নাতকে হত্যা করে।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G