তৃতীয় শক্তির আত্মপ্রকাশের আশঙ্কা

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ৪:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৭ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

Mohila-Porishod 01গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে চলমান বিরোধের ফলে যে কোনো সময় তৃতীয় শক্তির আত্মপ্রকাশ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহস্পতিবার সকালে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের পরিচালক জনা গোস্বামী।

তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল-অবরোধে এ পর্যন্ত ৩৮ জন মারা গেছেন। এ ছাড়া ৭৬৯টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাঁচ দফায় রেলে নাশকতা করা হয়েছে। যা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।’

চলমান অবরোধের কারণে পরিবহন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ২ লাখের বেশী বাস, ট্রাক ও কাভার্ডভ্যান অলস পড়ে আছে। এতে ২০ লাখেরও বেশী পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। সব ‍মিলিয়ে পরিবহন খাতে দৈনিক প্রায় ২০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলেও জানান তিনি।

জনা গোস্বামী বলেন, ‘দেশের মানুষ আজ চরম নিরাপত্তাহীনতার সম্মুখীন। দেশের অর্থনীতি আজ মারাত্মক হুমকির মুখে। তৈরি পোশাকসহ রফতানি শিল্প আজ ধ্বংসের মুখে। একই সঙ্গে নারীর ক্ষমতায়নও অনিশ্চয়তার মুখে।’

তিনি বলেন, ‘হরতাল-অবরোধের নামে লাখ লাখ শিক্ষার্থীর জীবন আজ অনিশ্চিত হয়ে পড়েছে। এই কারণে বারবার পরীক্ষার কর্মসূচি পরিবর্তন করা হচ্ছে। সামগ্রিকভাবে শিক্ষাব্যবস্থা আজ চরম হুমকির মুখে।’

রাজনৈতিক কর্মসূচির নামে নারী, শিশুসহ মানুষ হত্যা বন্ধের দাবি জানিয়ে জনা গোস্বামী বলেন, ‘সরকারকে জনগণের জানমাল নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সভাপতি আয়শা খানম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যু্গ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেম প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/ জাহানারা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G