দিনাজপুরে মূর্তি উদ্ধার

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ৫:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

black-stoneদিনাজপুরের বিরল এলাকায়  কালো পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবি-২ এর জেসিও নায়েক সুবেদার মো. এনায়েত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মূর্তি পাচারের গোপন সংবাদ পেয়ে উপজেলার পাইকপাড়া গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে কালো পাথরের মূর্তিটি ফেলে রেখে পালিয়ে যায়। বিজিবি সেখান থেকে সাড়ে ২৫ কেজি ওজনের একটি কালো পাথরের ভাঙা মূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ১২ লাখ ৭৫ হাজার টাকা বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/জাহিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G