দুইশ’র বিনিময়ে বারশ!

প্রকাশঃ মে ১৮, ২০১৫ সময়ঃ ৮:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

hairlossworryযাদের চুল পড়া কোন মতেই থামছে না, তাদের জন্য সুখবর দিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। তারা বলছেন, নির্দিষ্ট ছাঁচে এবং ঘনত্বে ২০০টি চুল তুলে ফেললে তার বদলে গজাবে নতুন ১২০০ চুল!

যুক্তরাষ্ট্রের ‘সাউদার্ন ক্যালিফোর্নিয়া’ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ইঁদুরের ওপর এ পরীক্ষা চালিয়ে দেখিয়েছেন। প্রধান গবেষক চেং-মিং চুয়ং বলেন, “এর মাধ্যমে অ্যালোপেসিয়া (এই রোগে আক্রান্ত ব্যক্তির চুল দ্রুত পড়ে যায়) রোগের সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।”

চুল তোলার কারণে চুলের গোড়ার ক্ষত যেভাবে পারিপার্শ্বিক অবস্থার ওপর প্রভাব ফেলে, ঠিক একইভাবে এ অবস্থাটিই আবার নতুন চুল গজানোর প্রক্রিয়াকে উদ্দীপ্ত করতে পারে। এ ধারণার ওপর ভিত্তি করেই কয়েক বছর আগে গবেষণাটি শুরু হয়। এ প্রক্রিয়ায় আরো বেশি চুল গজাতে সক্ষম হওয়ার ব্যাপারেও আশাবাদী ছিলেন গবেষকরা। এটি পরীক্ষা করতে তারা একটি ইঁদুরের পিঠ থেকে ভিন্ন ভিন্ন ছাঁচে একের পর এক ২০০টি লোম তুলে নেন।

যখন কম ঘনত্বে একটি জায়গা থেকে লোম তুলে নেয়া হয়, তখন দেখা যায় কোন নতুন লোম গজায়নি। অথচ বেশি ঘনত্বে লোম তুলে নেয়ার ফলে ৪৫০ থেকে ১৩০০’র মত নতুন লোম গজাতে দেখতে পান গবেষকরা। এমনকি যেখান থেকে লোম তোলা হয়নি, নতুন লোম গজাতে দেখা যায় সেখানেও। গবেষকরা দেখিয়েছেন, ‘কোরাম সেন্সিং বা অনুভবনশীল’ প্রক্রিয়ায় নতুন লোম গজিয়েছে। যদিও সব ক্ষেত্রে একই ফল পাওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G