দুধ-আনারসের মিশ্রণ কি সত্যিই বিষাক্ত?

প্রকাশঃ জুন ১৫, ২০১৫ সময়ঃ ৮:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৮ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

coconut-smoothie-1সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে আনারস এবং দুধ একসঙ্গে খাওয়া উচিত নয়। খেলে তা নাকি বিষ হয়ে যায়! বিশেষ করে মায়েরা তাদের সন্তানকে কখনই দুধ এবং আনারস খেতে দেন না।

পৃথিবীর প্রায় সব দেশেই কোন না কোন খাবার অথবা কোন বিশেষ দুটি খাবারের সংমিশ্রন সম্মন্ধে কুসংস্কার আছে। এদের কে বলা হয় “ফুড ট্যাবু”। এসব কুসংস্কার এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই, কোন না কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এসব “ফুড ট্যাবু” এর উদ্ভব হয়। আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া ঘটে- এটা সেরকমই একটা “ফুড ট্যাবু”। এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই।

বাইরের দেশে মানুষ অহরহই “পাইনএপেল মিল্কসেক”, “পাইনএপেল স্মুথি” খায় যাতে আনারসের সঙ্গে দুধের মিশ্রনে তৈরী হয়। তাছাড়া পাইনএপেল ফ্লেভারের দই এবং কটেজ চীজ (একধরণের পনির) এর সাথে আনারসের টুকরো খাওয়ার প্রচলণও অনেক দেশে আছে। সুতরাং তারা আনারস-দুধের মিশ্রণ খেয়ে দিব্যি বেঁচে আছেন।

আনারসের সাথে দুধ মিশিয়ে খেলে বড়জোর কী হতে পারে? আনারস এসিডিক একটা ফল। দুধে আনারস মেশালে দুধ ফেটে যেতে পারে। তাছাড়া আমাদের পাকস্থলী এসিডিক। তাই পেট এ দুধ নেয়ার পর ফাটবেই, সেটা আনারসের সাথে না খেলেও।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G