দুর্বৃত্তদের আগুনে জবি ছাত্রী দগ্ধ
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী সুলতানা ইসলাম দীবা দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হয়েছেন।
আজ সকালে রাজধানীর রায়েরবাগ এলাকায় ঢাকামুখী স্বদেশী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি রায়েরবাগে পৌঁছলে র্দুবৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জবি শিক্ষার্থী দগ্ধ হন। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৫ জন আহত হন।
দগ্ধ দীবাকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিক্ষণ/এডি/মিম

























