মানবতা ও বিজ্ঞানের পক্ষে কথা বলে যাব  

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ১১:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

image_103314_0 ধর্মনিরপেক্ষতা, মানবতা ও বিজ্ঞানের পক্ষে কথা বলে যাব। এ নিয়ে আমার লেখালেখিও বন্ধ হবে না।

হত্যাকারিরা  জানেনা কাউকে মেরে ফেলে কারোও চিন্তা ভাবনা শেষ করে দেয়া যায়না।

বিবিসি নিউজআওয়ারকে দেয়া এক সাক্ষাতকারে  বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রাত পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের সামনে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালেয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ রায় (৪২)। ওই ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও (৩৫) গুরুতর আহত হন।

বন্যা বর্তমানে ‍যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। অভিজিৎ যুক্তরাষ্ট্রে একটি প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশলী ছিলেন।

বিবিসিকে রাফিদা বলেন, বাংলাদেশে মৌলবাদ গভীরভাবে শিকড় গেড়েছে। নৃশংস হামলায় স্বামীর মৃত্যুর পরও নিজেদের বিশ্বাসের কথা বলে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন রাফিদা। তিনি বলেন, ‘যে কারণে অভিজিৎ মারা গেছেন, আমি চুপ করে থাকব না।’

 রাফিদা জানিয়েছেন, তিনি ধীর ধীরে সেরে উঠছেন। তবে হামলার মাত্র কিছু স্মৃতি তাঁর মনে আছে। রাফিদা বলেন, ‘কোনো না কোনোভাবে ওই ঘটনার বিষয়ে আমার স্মৃতি পুরোপুরি থমকে গেছে।’

 অভিজিৎ হত্যাকাণ্ডের ১৩তম দিন পার হয়েছে গতকাল মঙ্গলবার। তবে এ ঘটনায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এখন পর্যন্ত হত্যাকারীদেরও শনাক্ত করতে পারেনি পুলিশ। হত্যা মামলার কোনো অগ্রগতি না থাকায় অভিজিতের পরিবার ক্ষোভ প্রকাশ করেছে।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G