নখের যত্নে যা করবেন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৪ অপরাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

indexসুন্দর ঝকঝকে নখ কার না পছন্দের? হাত-পায়ের দিকে তাকালে প্রথমেই নজর পড়বে আপনার নখের দিকে। নখ রাঙিয়ে বা সাজিয়ে আকর্ষণীয় করতে চাই সবাই।

নখ নিয়ে সমস্যাও কিন্তু কম নয়। নখের রং বদলে হলদেটে ভাব হয়, আবার কখনো বা নখ ভঙ্গুর হয়ে যায়। এসব সমস্যা থেকে রেহাই পেতে ও নখ ভালো রাখতে প্রথমেই দরকার পরিষ্কার-পরিচ্ছন্নতা। সে জন্য নিয়মিত হাত-পায়ের যত্ন নিতে হবে।

সৌন্দর্য সচেতন আপনার জন্য আজ থাকছে নখের যত্নে কিছু টিপস:

*মাসে অন্তত দুবার ম্যানিকিউর, পেডিকিউর করতে হবে। সম্ভব হলে প্রতি ১৫ দিনে একবার করা ভালো। এতে নখের সমস্যা অনেকখানি কমে যাবে।

*যাদের নখ ভাঙার সমস্যা আছে, তারা নিয়মিত নেইল হার্ডনার ব্যবহার করতে পারেন। এটি নেইলপলিশের মতো বাজারে কিনতে পাওয়া যায়।

*নখে হলদেটে ভাব দেখা দিলে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভ্যাসলিন লাগিয়ে রাখুন।সকালে গোসলের আগে বাফার দিয়ে পরিষ্কার করে নিন। এতে হলদেটে ভাব কেটে যাবে।

*আর সপ্তাহে একদিন গরম পানিতে শ্যাম্পু দিয়ে হাত-পা ডুবিয়ে রাখুন। এরপর নরম ব্রাশ দিয়ে হাত-পা ঘষে পরিষ্কার করুন। হাত-পায়ের ত্বক ও নখ দুটোই পরিষ্কার থাকবে।

*অনেক সময় সবজি কাটলে নখে দাগ হয়ে যায়। সে অবস্থা থেকে রেহাই পেতে লেবু কেটে ঘষে নিতে পারেন। নিমিষেই দাগ দূর হবে।

এক সপ্তাহের বেশি নেইলপলিশ লাগিয়ে রাখা উচিত নয়। মাঝে অন্তত দুই দিন বিরতি দিয়ে আবার নেইলপলিশ ব্যবহার করতে পারেন।

তবে আপনার পায়ের নখে গুরুতর কোন সমস্যা অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিতে ভুল করবেন না।

প্রতিক্ষণ/এডি/শিমু

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G