নব্য জেএমবির তিন সদস্য গ্রেফতার

প্রকাশঃ জুন ৪, ২০১৭ সময়ঃ ১১:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

নব্য জেএমবির সন্দেহভাজন তিন সদস্যকে শনিবার রাতে ঢাকার সাভার ও লক্ষ্মীপুর থেকে গ্রেফেতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেফতারকৃতরা হলেন- মনির হোসেন (৩৫), তৌহিদুল ইসলাম (৩৩) ও কামাল হোসেন (৩২)।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৬ মে রাতে জঙ্গি আস্তানা সন্দেহে সাভারে নামাগেণ্ডা এলাকায় ছয়তলা একটি বাড়ি ঘেরাও করে কাউন্টার টেরোরিজম ইউনিট। সেখানে বিস্ফোরক পাওয়া গেলেও পালিয়ে যায় সন্দেহভাজন জঙ্গিরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G