নরসিংদিতে মেম্বারকে গুলি করে হত্যা

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ৩:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষন ডট কম.

shot-dead_thereport24জেলার শিবপুরের পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল হোসেন পাঠানকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার উত্তেজিত এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আরিফ হোসেন উত্তর কারার চর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ও একাধারে দুই মেয়াদের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীও ছিলেন আরিফ হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বড়ইতলা এলাকায় থার্মেক্স গ্রুপের সামনের একটি দোকানে অবস্থান করছিলেন আরিফ হোসেন। এ সময় একাধিক মোটরসাইকেলে ৬/৭ জন অস্ত্রধারী এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ইউপি সদস্য আরিফ হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসাপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী দুপুর একটা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রিনা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G