নরসিংদীতে লঞ্চ ও ট্রলারের সংঘর্ষ, নিহত ২

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১০:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক/প্রতিক্ষণ ডট কম

1ce08dfe84e98da8a46cc465fdb98d7c-1নরসিংদীর মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯ টায় সদর উপজেলার শ্রীনগর লাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

 নিহতরা হলেন, আম্বিয়া (৫৫) ও জিসান (৭)। আহতদেরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নরসিংদী মেঘনা নদীর পুরাতন লক্ষঘাট থেকে কাঠের ফার্নিচার ও অন্যান্য মালামালসহ একটি ট্রলার রাত সাড়ে ৮টার দিক ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেয়।

ট্রলারটি সদর উপজেলার শ্রীনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নরসিংদীগামী এম এল মানিক নামে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে ঘটনাস্থলে ট্রলারটি ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা আম্বিয়া বেগম ও তার নাতী জিসান পানিতে ডুবে যায়। স্থানীয়রা ট্রলারে থাকা আরো পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নরসিংদী সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মোস্তাক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G