নর্দানে ইফতার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশঃ জুন ১৪, ২০১৬ সময়ঃ ৪:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

pic.Iftar (1)
নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশের সোশ্যাল ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রমজানের করণীয় ও ফজিলত বিষয়ে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যাক্তিত্ব প্রফেসর ড. মন্জুর-ই-ইলাহি। অনুষ্ঠানে সভাপতির দায়িত্বে ছিলেন বিজনেস অনুষদের ডীন প্রফেসর মোস্তফা কামাল।
সেমিনারে বক্তারা বলেন, রমজান মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে এক বিশেষ রহমত স্বরুপ। হাদিসে বলা হয়েছে –যখন রমজান মাস শুরু হয়,তখন আল্লাহ এই মাসের প্রতি রাতেই দশ লক্ষ বান্দাকে মাফ করে দেন,এমনকি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে রয়েছে, এমন সব গুনাহগারদের মাফ করে দেন। অতএব রমজানের ফজিলত অনেক । আমাদের ব্যাক্তি,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে রোজারমাস থেকে শিক্ষা নিয়ে সংযম ,ধৈর্য্যশীল হবার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক সহযোগী অধ্যাপক ড. শারমিন ইসলাম, সহযোগী অধ্যাপক ড. ইকরামুল ইসলাম, এডিশনাল রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক, শিক্ষক, কর্মকর্তা,ক্লাবের সদস্য ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হামদ -নাত,কুইজ ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G