নর্দান ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন

প্রকাশঃ মে ২৬, ২০১৬ সময়ঃ ৫:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

????????????????????????????????????নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের মাধ্যমে  গ্রীষ্মকালীন সেমিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। গত ২২মে ২০১৬ এনইউবি স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠান এর আয়োজন করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করীম এবং এতে প্রধান অতিথি ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশানের সাবেক চেয়ারম্যান, এফএম ইয়ান ডাইং লিমিটেড এবং শাবাব ফেব্রিক্স লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জি.মহিউদ্দিন আহমেদ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ ডব্লিউ এম আবদুল হক, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ছাত্রছাত্রীরা হলো জ্ঞানের আলোর বর্তিকা। দেশে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার জন্য এই আলোক বর্তিকাদের এগিয়ে আসতে হবে।

????????????????????????????????????

পরীক্ষায় অধিক নম্বর পাওয়ার চেয়ে গুণগত মানের শিক্ষার গুরুত্ব অনেক বেশি উল্লেখে করে প্রধান অতিথি বলেন, পরীক্ষায় জিপিএ-৫ অথবা গোল্ডেন জিপিএ অর্জন করার হার বৃদ্ধি মানসম্মত শিক্ষার পরিধি নির্ধারণ করে না। তিনি বলেন, বিশ্বায়নের এই যুগে আমাদেরকে পৃথিবীর অপর সকল রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে। যথাযথ মানসম্মত শিক্ষা প্রদানের জন্য তিনি নর্দান ইউনিভার্সিটির সকল ডীন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকদের প্রতি আহ্বান জানান। ইংরেজি শিক্ষার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন ইংরেজিতে দক্ষ না হলে পৃথিবীর অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় আমাদের টিকে থাকা কঠিন হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দও ছাত্র-ছাত্রীবৃন্দ।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G