নর্দান ইউনির্ভাসিটিতে গ্রাজুয়েশন ডিনার অনুষ্ঠিত

প্রকাশঃ মে ৩১, ২০১৬ সময়ঃ ৭:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Pic.law (1)

নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ আইন অনুষদের এল এল বি(সম্মান) ও এল এল এম ডিগ্রী সমাপনী উপলক্ষে গ্রাজুয়েশন ডিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক । আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অহিও নর্দান ইউনির্ভাসিটির আইন অনুষদের ডীন ড. রিচার্ট ব্যালেস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, উপ-উপার্চায প্রফেসর ড. আনোয়ারুল করিম , ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের প্রবীন শিক্ষাবিদ, ভারপ্রাপ্ত উপাচার্য ও আইন অনুষদের ডীন প্রফেসর ড.এ.ডব্লিউ.এম আব্দুল হক।

প্রধান অতিথি আবু সালেহ শেখ মো: জহিরুল হক তাঁর বক্তব্যে আইনজীবীদের একটি জাতির সামাজিক প্রকৌশলী হিসেবে অভিহিত করে বলেন, আইনের শাষন ও গণতন্ত্র এক সঙ্গে জড়িত। ছাত্রছ্ত্রাীদের তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করার আহ্বান জানান। সম্মানিত অতিথি ড. রিচার্ট ব্যালেস বলেন, নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশের আইন বিভাগের সাফল্যকে অভিনন্দন জানিয়ে ছাত্রছ্ত্রাীদের কে আন্তর্জাতিক মানের আইন পেশায় নিয়োজিত হবার অনুরোধ জানান।

ইউনির্ভাসিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো.আব্দুল্লাহ বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে সুন্দর বাংলাদেশ বির্নিমানে সবাইকে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আফরোজা বিলকিস সহ বিভিন্ন অনুষদের ডীন,বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G