নাইকো মামলা সচলের শুনানি বৃহস্পতিবার

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ৫:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Highcourtবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা নাইকো দুর্নীতি মামলা সচল আবেদনের শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আংশিক শুনানি গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করেন।

গত ৮ এপ্রিল খালেদার চারটি মামলা শুনানির জন্য হাইকোর্টের নতুন এই বেঞ্চ নির্ধারণ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

খালেদার মামলা স্থগিত করে হাইকোর্টের দেওয়া রুলের শুনানির জন্য দুদকের আবেদনের শুনানি হয়। দুদকের আবেদনে খালেদার বিরুদ্ধে মামলাটি সচলের প্রার্থনা করা হয়।

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুদক।

২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক, (বর্তমানে উপ-পরিচালক) মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G