নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ৩৪

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৫:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

naijeriaনাইজেরিয়ায় উত্তরাঞ্চলের প্রধান শহর জোস ও উত্তর-পশ্চিমাঞ্চলের শহর বিউতে গত দু’দিনে বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, জোস শহরে একটি বাস স্টেশন ও একটি পার্কিং লটে দুইটি বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, বিউ শহরে একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

আত্মঘাতী হামলাকারীদের লক্ষ্য ছিল স্থানীয় মার্কেট। তবে চেকপোস্ট পার না হতে পারায় তারা বাইরেই হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র : এপি

প্রতিক্ষণ /এডি/জেসমিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G