নারায়ণগঞ্জে বিএনপি নেতা আটক

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ৫:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

arrestনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডাচ-বাংলা ব্যাংকের সামনে থেকে বিএনপি নেতা আবদুল হাই রাজুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে তাকে আটক করা হয়।

আটক রাজু সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজুকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে যোগ করেন তিনি।

প্রতিক্ষণ/এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G