নারায়নগঞ্জে সন্ত্রাসীকে পিটিয়ে হত্যা

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ৩:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

sujonbg শহরের আল-আমিন নগরে সোমবার আসাদুজ্জামান সুজন ওরফে এতিম সুজনকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন এলাকার বিক্ষুব্ধ জনগন।

নিহত সুজন ওরফে এতিম সুজন শহরের নলুয়াপাড়ার মৃত রঞ্জু মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই মাহমুদুল হাসান জানান, এতিম সুজন সকাল ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সময়ে লোকজন বাধা দিলে তিনি হামলার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেন। সুজনকে উদ্ধার করে ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের পিপিএম জানান, আসাদুজ্জামান সুজন ওরফে এতিম সুজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সদর থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G