নারীর মন বুঝতে

প্রকাশঃ অক্টোবর ২৬, ২০১৫ সময়ঃ ৩:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

mimবলা হয়ে থাকে নারীর মনে কী ঘটে তা নাকি স্বয়ং দেবতাও জানেন না৷ তবে গবেষকরা কিন্তু বিভিন্ন সমীক্ষার মধ্য দিয়ে কিছু তথ্য বের করেছেন, যা পুরুষকে সহায়তা করতে পারে নারীকে খুশি করতে৷

যদি রোম্যান্টিক সঙ্গী চান
কোনো নারীকে রোম্যান্টিক মুডে পেতে চাইলে তাকে রেস্টুরেন্টে আমন্ত্রণ জানান অথবা পিকনিকে নিয়ে যান কিংবা তার জন্য নিজে মজার কিছু রান্না করুন৷ পেট ভরা থাকলে নাকি নারীদের মস্তিস্ক সক্রিয় থাকে এবং তারা ভালোবাসার প্রকাশ ঘটায়৷ ‘অ্যাপেটাইট’ নামের এক ম্যাগাজিনে প্রকাশিত অ্যামেরিকায় করা এক গবেষণার ফলাফল থেকে জানা গেছে এই তথ্য৷

প্রিয়ার ওজন কমাতে
ব্রিটেনের লিভারপুলে করা এক সমীক্ষায় দেখা গেছে, অতিরিক্ত ওজন কমাতে যাঁরা ১২ সপ্তাহ নিয়মিত একবেলার প্রধান খাবার বাদ রেখে শুধু শুকনো আলুবোখারা খেয়েছেন তাদের ওজন কমেছে, কারণ এই ফল তাড়াতাড়ি পেট ভরায়৷ কাজেই যে পুরুষ তার সঙ্গিনীকে সরাসরি ওজন কমানোর কথা বলতে পারছেন না, তারা মাঝে মাঝেই শুকনো আলুবোখারা কিনে আনুন আর একটু হাসির ছলে তাকে কারণটি বলুন, দেখবেন কিছুদিন পরেই কাঙ্খিত ওজনে এসে গেছে আপনার প্রিয়া৷

সুন্দর মুখ কে না চায়?
আপনার বান্ধবী বা স্ত্রীর কি প্রায়শই মুখে ব্রণ বা একটা না একটা কিছু ওঠে তার সৌন্দর্য নষ্ট করে? যদি তাই হয় তাহলে তাকে কলিজা, মাছ এবং বিভিন্ন পনির খাওয়া থেকে দূরে থাকতে বলুন, আপনার মুখে একথা শুনে পছন্দ না করলেও কিন্তু মনে মনে সে খুশি হবে৷ এই খাবারগুলোতে যথেষ্ট ভিটামিন বি-১২ থাকলেও ত্বকের সংক্রমণ সারতে দেরি হয়৷ এই তথ্য পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কাছ থেকে৷

পছন্দের রং জানেন কি?
প্রিয়ার জন্য উপহার কিনবেন? ভালো কথা, কিন্তু তার প্রিয় রং কি জানেন? উপহার বা পোশাক কেনার আগেই কোনোভাবে তার পছন্দের রং অবশ্যই জেনে নিন৷ তা না হলে উপহার পেয়ে সে খুশির চেয়ে অখুশিই বেশি হবে৷ কারণ মেয়েদের কাছে কিন্তু রং-এর গুরুত্ব অনেক বেশি৷

গান গাইতে পারেন কি?
যে পুরুষ গান গাইতে জানেন তার কোনো অসুবিধা নেই, স্ত্রীর রাতে ঘুম আসতে অসুবিধা হলে গান গেয়ে সময়মতো স্ত্রীকে ঘুম পাড়িয়ে খুশি করতে পারেন৷ যাদের ঘুমের সমস্যা ছিলো সেরকম ৭০ জন সুস্থ তরুণীকে নিয়ে সুইজারল্যান্ডের গবেষকদের করা সমীক্ষার ফলাফলে জানা গেছে এ তথ্য৷ যারা ঘুমের আগে বই পড়েছেন তাদের চেয়ে যারা গান শুনেছেন তারা আগে ঘুমিয়ে পড়েছেন৷

প্রথম নারী মা
যে কোনো পুরুষের জীবনে প্রথম নারী নিজের মা৷ আর মা’কে খুশি করতে ছেলের আসলে তেমন কিছুই করতে হয় না৷ তারপরও যদি ছেলে মা’কে ‘আমার মায়ের রান্নাই সবচেয়ে ভালো, তাঁর সর্ষে ইলিশের তুলনা হয় না’ বা এরকম কিছু বলে, তাহলে যতো আধুনিক মা’ই হোন না কেন ছেলের মুখে রান্নার প্রশংসায় পৃথিবীর সব নারীই খুশি হন৷ নারীদের নিয়ে করা এক সমীক্ষায় জানা গেছে এ তথ্য৷

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G