নাশকতাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

প্রকাশঃ জুলাই ৩০, ২০১৫ সময়ঃ ৪:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Sheikh-hasinaআন্দোলনের নামে নাশকতাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলতি বছরের শুরুতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচির সময় পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে হতাহত এবং ক্ষতিগ্রস্ত বাস মালিকদের আর্থিক সহায়তায় চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ক্ষতিগ্রস্ত ১৮৫ জন বাস মালিক, নিহত ১৫ জনের পরিবারের ৩০ জন সদস্য ও সাতজন আহতকে মোট আট কোটি ৩৭ লাখ ৫৯ হাজার টাকার চেক হস্তান্তর করেন। ক্ষতিগ্রস্ত ৬৭৬ জন বাস মালিক এবং ৩১৮ জন নিহত ও আহতদের মধ্যে ৩৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

তিনি বলেন, স্বাধীন দেশে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করবে, নিজের জীবনকে উন্নত করবে- এটাই তো মানুষের কাম্য। আর সেখানে যদি এভাবে মানুষের ক্ষতি করা হয়, তা আমরা বরদাস্ত করবো না। যারা এভাবে ক্ষতিগ্রস্থ করেছে, তাদের শাস্তির ব্যবস্থা আমরা করব। তাদের কেউ রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিতে শুরু করেছি।

তিনি আরো বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেয়া হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করার সাহস পাবে। ভবিষ্যতে এভাবে যেনো মানুষকে ক্ষতিগ্রস্ত করার সাহস না পায়, সেই ধরনের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা তা করব।

সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কথা তুলে ধরে বলেন, আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করেছি আপনাদের সহযোগিতা করার, আপনাদের পাশে দাঁড়াতে। কারো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে মানুষের এত বড় ক্ষতি কেউ কখনো করতে পারে, তা কল্পনাও করা যায় না।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G