নিজামীর আপিলের সারসংক্ষেপ দাখিলের নির্দেশ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১০:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

nijamiএকাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের সারসংক্ষেপ আগামী দুই সপ্তাহের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার সকাল ৯টা ৩৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে নিজামীর পক্ষে ছিলেন এ্যাডভোকেট শিশির মো: মনির এবং আসাদ উদ্দিন।

শিশির মনির সাংবাদিকদের জানান, আগামী ২ সপ্তাহের মধ্যে উভয় পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।

গত বছরের ২৩ নভেম্বর ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে মতিউর রহমান নিজামীর পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করেন তার আইনজীবীরা। এ আপিলের এ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন।

তথ্য প্রমাণসহ সর্বমোট ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি যুক্তি দেখানো হয়েছে।

গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G