নীলফামারীর ৫ ইউপি নির্বাচনে আঃলীগের জয়

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৬ সময়ঃ ২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৪ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ

file (34)বৃহস্পতিবার নীলফামারী সদর উপজেলাসহ ৫ ইউনিয়নের নির্বাচনের ফলাফল বেসরকারীভাবে ঘোষণা করা হয়েছে। রাত সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করেন স্ব স্ব ইউনিয়নের দায়িত্বে থাকা রির্টানীং কর্মকর্তাগণ। ফলাফলে জয় হয় নৌকা প্রতিকের তিনজন, আওয়ামীলীগের বিদ্রোহী একজনসহ স্বতন্ত্র দুইজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে অসন্তোষজনক ভোট পেয়েছেন বিএনপি ও জাতীয় পাটির প্রার্থীগণ।

নিম্নে ফলাফল গুলো তুলে ধরা হলো:

পঞ্চপুকুর ইউনিয়নঃ– আওয়ামী লীগের হবিবর রহমান সরকার (নৌকা) চার হাজার ৩৬৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজমুল হক (আনারস)। তিনি ভোট পেয়েছেন দুই হাজার ৭৪২। এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৬ জন।
গোড়গ্রাম ইউনিয়ন- আওয়ামী লীগের রেয়াজুল ইসলাম (নৌকা) ছয় হাজার ৮৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান (মোটরসাইকেল) তিনি ভোট পেয়েছেন পাঁচ হাজার ৯৯৬। এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৪ জন।
পলাশবাড়ি ইউনিয়নঃ- আওয়ামী লীগের মমতাজ আলী (নৌকা) চার হাজার ৬১৩ পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির জগদীশ চন্দ্র রায় (ধানের শীষ) । তিনি ভোট পেয়েছেন তিন হাজার ১৯০। এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৫ জন।
লক্ষ্মীচাপ ইউনিয়নঃ- স্বতন্ত্র প্রার্থী আ,কা, মোঃ আমিনুর রহমান ওরফে আমিনুর রহমান (আনারস) পাঁচ হাজার ৮৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান শ্যাম চরন রায় (মোটরসাইকেল)। তিনি ভোট পেয়েছেন তিন হাজার ৯৫৯। এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৪ জন।
চওড়া বড়গাছা ইউনিয়নঃ- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন (আনারস) পাঁচ হাজার ৪৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আওয়ামী লীগের জুলফিকার আলী ভুট্টু(নৌকা)। তিনি ভোট পেয়েছেন তিন হাজার ১৪৫। এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৪ জন।

============

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G