নয়াপল্টন কার্যালয়ে খালেদা

প্রকাশঃ এপ্রিল ১৪, ২০১৫ সময়ঃ ৫:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Khaledaবর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে প্রায় এক বছর পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে আসেন।

বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বর্ষবরণের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।

জাসাসের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক কণ্ঠ শিল্পী মনির খান।

দীর্ঘ ৯২ দিন গুলশান কার্যালয়ে অবস্থানের পর আদালত থেকে জামিন নিয়ে বাসায় যান বেগম জিয়া। অবরোধ শুরুর আগে সব শেষ দলের নেতা অসুস্থ রুহুল কবির রিজভীকে  দেখতে নয়াপল্টনে গিয়েছিলেন তিনি।

বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেয়াকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা মনে করছেন, নেত্রীর সাথে সাক্ষাৎ এবং তার দিকনির্দেশনা মূলক বক্তব্য চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G