আবারো ঢাকায় আসবেন পাওলি দাম

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৭ সময়ঃ ৫:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

swatta 01 ২০১৪ সালে শুরু হয় ‘সত্তা’ ছবির শুটিং । দ্বিতীয় লটের শুটিং-এর সময় অসুস্থ হয়ে পড়েন ছবির নায়িকা পাওলি দাম । অন্য ছবির শুটিং নিয়ে ছবির নায়ক শাকিব খানও ব্যস্ত হয়ে পড়লে ছবি শেষ করতেই জটিলতায় পড়ে যান ছবিটির পরিচালক হাসিবুর রেজা কল্লোল। সবমিলিয়ে বিভিন্ন সমস্যার কারণে ছবিটি নির্মাণে লেগে যায় দুই বছর।
swatta 02

এরইমধ্যে সেন্সর বোর্ড থেকে অনুমোদন পেয়েছে ‘সত্তা’। আগামী ৭ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত এই ছবিটি। এবার এই ছবিটির প্রচারণায় ঢাকায় আসবেন ভারতীয় চিত্রনায়িকা পাওলি দাম।

এ নিয়ে নির্মাতা কল্লোল জানান, ‘ছবিটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ আছে। এর প্রচারণায় সাত দিনের জন্য পাওলি দাম ঢাকায় আসবেন।’

ছবিটি মুক্তির আগের পরিকল্পনা এবং দেশের বাইরে মুক্তি প্রসঙ্গে তিনি আরোও জানান, ‘এই মাসের শেষের দিকে আমরা ছবির গানগুলো রিলিজ করবো। এখনই বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু আগে দেশে মুক্তি দিবো। পরে বিভিন্ন দেশে দেয়া হবে। আমরা দেশের সব হলে ছবিটি মুক্তি দিবো না। নির্বাচিত কিছু ভালো হলে দিবো। যেখানে ছবিটি দেখার পরিবেশ রয়েছে। কারণ এটি একটি বিশেষ শ্রেণির দর্শকের জন্য তৈরি করা হয়েছে। এর প্রচারণায়ও ভিন্নতা থাকবে।’

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত ‘সত্তা’ ছবির সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। কণ্ঠ দিয়েছেন মমতাজ, জেমস, সামিনা চৌধুরী, মিলা, কনা, সুমী শবনম ও বাপ্পা মজুমদার।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G