পানামার ল’ ফার্ম মোস্যাক ফনসেকারে অভিযান

প্রকাশঃ এপ্রিল ৯, ২০১৬ সময়ঃ ১১:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

 BBC-newsইআই সালভাদরের কর্তৃপক্ষ পানামার আইনি প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকারের কার্যালয়ে অভিযান চালিয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেল অফিস বিবিসিকে কর্মকর্তারা ট্যুইটার বার্তায় জানিয়েছেন, এল সালভাদরে মোস্যাক ফনসেকার এই শাখা থেকে বিভিন্ন নথি ও কম্পিউটার জব্দ করেছে।

সম্প্রতি পানামার এই ল’প্রতিষ্ঠানে এক কোটি দশ লাখ গোপন নথি ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশ্বের ধনী আর ক্ষমতাধর ব্যক্তিরা যেসব কৌশলে কর ফাঁকি দিয়ে গোপন সম্পদের পাহাড় গড়েছেন বেরিয়ে আসছে সেই তথ্য। চলতি সপ্তাহে গণমাধ্যমে আসা মোস্যাক ফনসেকার এসব নথি কেবল রাজনীতিবিদ নয়, ব্যবসায়ী, চোরাকারবারী, বিশ্বখ্যাত ফুটবলার, বলিউড তারকাসহ অনেকেরই গোমর ফাঁস হয়ে গেছে।ধনী আর ক্ষমতাধর ব্যক্তিরা কোন কৌশলে কর ফাঁকি দিয়ে গোপন সম্পদের পাহাড় গড়েছেন- সে তথ্য বেরিয়ে এসেছে এসব নথিতে।

সালভাদরের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, কার্যালয়টি থেকে মোস্যাক ফনসেকার চিহ্ন একদিন আগেই অপসারণ করা হয়। প্রতিষ্ঠানটির একজন কর্মীর সূত্রে জানা যায়, ফার্মটি এখান থেকে চলে যাচ্ছে। এল সালভাদরের অ্যাটর্নি জেনারেল ডগলাস মেলেনদেজ এই অভিযান তত্ত্বাবধান করেন। মোস্যাক ফনসেকার এই শাখা থেকেও বিশ্বব্যাপী তাদের ক্লায়েন্টদের সার্ভিস দিতে সক্ষম ছিল।

এল সালভাদরের স্থানীয় একটি পত্রিকার বলা হয়েছে, দেশটির নাগরিকেরা কর্তৃপক্ষকে না জানিয়েই মোস্যাক ফনসেকাকে ব্যবহার করে গোপনে সম্পদ ক্রয় করতো। তবে কোনো ধরনের বেআইনি কাজ করেনি বলে দাবি করেছে ফার্মটি।

বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে এ ঘটনায় নাম আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত শুরু করেছে। পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন। মোস্যাক ফনসেকার নথি বের হওয়ার পরপরই ফ্রান্স সরকার পানামার সেন্ট্রাল আমেরিকান নেশন ব্যাংককে কালো তালিকাভুক্ত করেছে।

প্রতিবাদে পানামাও ফ্রান্সের ব্যাংকগুলোকে কালো তালিকাভুক্ত করেছে বলে পানামার প্রেসিডেন্টের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে ঘোষণা দেন।

প্রতিক্ষণ/এডি/জেআই

==========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G