পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

প্রকাশঃ মে ১৬, ২০১৫ সময়ঃ ১২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

policeযশোরের মণিরামপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে দবির হোসেন(৪৫) নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে উপজেলার কোনাকোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মণিরামপুর থানার এএসআই তৌহিদুর রহমানসহ ৫ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কোনাকোলা বাজার থেকে নাশকতা মামলার আসামি দবির হোসেনকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করে পুলিশের একটি দল।

এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মণিরামপুর থানার এসআই মাছুম বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G