পুলিশের ৫ পদে রদবদল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৯:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download_116014_0

পুলিশ সদর দফতরের ডিআইজি মোহাম্মদ আবুল কাশেমকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া আরও দুই ডিআইজিসহ পুলিশের মোট পাঁচটি পদে রদবদল হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার এ সংক্রান্ত  প্রজ্ঞাপন জারি করা হয়।

পুলিশ সদর দফতরের ডিআইজি মোশাররফ হোসেনকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক করা হয়েছে। পুলিশ সদর দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাজশাহীর সারদার ভাইস প্রিন্সিপাল সোহরাব হোসেনকে ট্যুরিষ্ট পুলিশের ডিআইজি করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আশরাফুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গাইবান্ধার পুলিশ সুপার মোফাজ্জল হোসেনকে বদলি করা হয়েছে নৌ পুলিশে।

 

প্রতিক্ষণ/এডি/ রুবেল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G